• ঢাকা
  • |
  • বুধবার ৩রা চৈত্র ১৪৩২ রাত ১২:৪৭:৪৪ (18-Mar-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে ইমাম-মুসল্লিদের ওমরাহ করাবেন কামরুজ্জামান মৃধা

২৪ ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:৫৩:২৯

ফরিদপুরে ইমাম-মুসল্লিদের ওমরাহ করাবেন কামরুজ্জামান মৃধা

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম এবং মুসল্লিদের বিনা খরচে ওমরা হজ করাতে চান ‘গ্রীন বাংলা ফাউন্ডেশনের’ চেয়ারম্যান ও এফবিসিসিআই'র মেম্বার গ্রিন চাষি মো. কামরুজ্জামান মৃধা।

এ উপলক্ষে ২৩ ডিসেম্বর শনিবার বাদ জোহর ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সাতৈর শাহী মসজিদে কুপন ড্রয়ের মাধ্যমে ৬ জনকে মনোনীত করা হয় ।

Ad
Ad

ওমরা হজ পালন করানোর উদ্দেশ্য সম্পর্কে মোহাম্মদ কামরুজ্জামান মৃধা জানান, পর্যায়ক্রমে তিন উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-মুসল্লিদের বিনা খরচে ওমরা হজ পালনের সুযোগ দেয়া হবে। পরীক্ষামূলকভাবে ছয় জনকে এখন মনোনীত করা হয়েছে।

Ad

এ সময় সাতৈর শাহী মসজিদের ইমাম মুফতি মাহমুদুল হাসান, মধুখালী মডেল মসজিদের ইমাম মাহবুবুর রহমান ও আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা কুতুব উদ্দিন ও ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আবু আলীসহ বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লিরা উপস্থিত  ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
১৭ মার্চ ২০২৬ রাত ০৮:৩২:০১



Follow Us