• ঢাকা
  • |
  • রবিবার ১১ই শ্রাবণ ১৪৩৩ সকাল ০৯:৩১:১০ (26-Jul-2026)
  • - ৩৩° সে:

রাজাপুরে ক্রেতার হাতে সহায়তার অর্থ তুলে দিল ওয়ালটন

২৪ ডিসেম্বর ২০২৩ সকাল ০৯:১৬:৩৪

রাজাপুরে ক্রেতার হাতে সহায়তার অর্থ তুলে দিল ওয়ালটন

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’র আওতায় ঝালকাঠির রাজাপুরে পরিবারের সদস্যের মৃত্যুতে গ্রাহকের মাঝে আর্থিক সুবিধা হস্তান্তর করেছে ওয়ালটন কর্তৃপক্ষ।

২৩ ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলার বাগড়ী বাজার সংলগ্ন ওয়ালটন প্লাজায় এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় অতিথিরা ওয়ালটন প্লাজার সদস্য চর ইন্দ্রপাশা গ্রামের মো. ছগির হাওলাদার ও তার স্ত্রীর হাতে নগদ অর্থ তুলে দেন।

ওয়ালটন প্লাজা রাজাপুরের ম্যানেজার মেহেদী হাসান খান তুহিনসহ এ সময় আরও উপস্থিত ছিলেন রাজাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা, এক্সিকিউটিভ ডিরেক্টর আল মাহফুজ খান, অ্যাডিশনাল ডিরেক্টর শাহানুর আলম, এরিয়া ম্যানেজার (পিরোজপুর) আব্দুল হান্নান, আর সি এম (পিরোজপুর এড়িয়া) মিঠুন দাস সহ অনেকে।

উল্লেখ্য, ওয়ালটন প্লাজার সদস্য মো. ছগির হাওলাদারের পুত্র মো. ইমাম হাওলাদার (১০) গত ১২ ডিসেম্বর ইজিবাইক চাপায় নিহত হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কমে যাওয়া দামে আজ বিক্রি হবে স্বর্ণ
কমে যাওয়া দামে আজ বিক্রি হবে স্বর্ণ
২৬ জুলাই ২০২৬ সকাল ০৯:২৬:৩৫



কিসের সংকেত পেয়ে পিছু হটল মোদি সরকার?
কিসের সংকেত পেয়ে পিছু হটল মোদি সরকার?
২৬ জুলাই ২০২৬ সকাল ০৯:১২:৩৮






Follow Us