• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৫৯:০৯ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

‘প্রধানমন্ত্রী দেশকে আন্তর্জাতিক বিশ্বে মর্যাদাশীল দেশে রূপান্তরিত করেছেন’

২১ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৩৩:৫৪

‘প্রধানমন্ত্রী দেশকে আন্তর্জাতিক বিশ্বে মর্যাদাশীল দেশে রূপান্তরিত করেছেন’

স্টাফ রিপোর্টার, ভোলা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে মর্যাদাশীল দেশে রুপান্তরিত করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

২১ ডিসেম্বর বুধবার বিকেলে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার হাতে আওয়ামী লীগের পতাকা। আর সেই পতাকা নিয়ে সততা ও নিষ্ঠার সাথে তিনি দেশ পরিচালনা করছেন। তাই বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে মর্যাদাশীল দেশে রুপান্তরিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ ও অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯