• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০৩:৩৫:০০ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় বৈদ্যুতিক শকে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

১৯ ডিসেম্বর ২০২৩ রাত ০৮:৫৯:০৭

নওগাঁয় বৈদ্যুতিক শকে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শকে সোহেল রানা (২৩) নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

১৮ ডিসেম্বর সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা সদরের মণ্ডল মোড়ে শারমিন স্টোরের মালিক শাহজাহান আলীর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত সোহেল রানা সাপাহার উপজেলার আশড়ন্দ মোল্লাপাড়ার শফিউদ্দীনের ছেলে।

Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, মিস্ত্রি সোহেল রানা তার সহযোগী শাহজাহান আলীকে নিয়ে বাড়িতে তিন তলায় বিদ্যুৎ ওয়ারিংয়ের কাজ করছিল। এমন সময় অসাবধানতাবশত ৩ তলায় জানালায় এস এস পাইপ লাগানোর সময় পা সিলিপ করে বৈদ্যুতিক তারের স্পর্শে শক লেগে সোহেল পাশের ছাদের ওপর পড়ে যায়।

এসময় তার সহযোগীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল রিপোর্টের জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us