• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৭:১০:২০ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

১৪ ডিসেম্বর ২০২৩ সকাল ১১:০০:৩৪

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সিফাত হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

১৩ ডিসেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিফাত হোসেন সোনাইমুড়ী আমিশাপাড়ার মোতালেব হোসেনের ছেলে।

প্রতক্ষদর্শী কৃষ্ণপুর গ্রামের খোকন মিয়া জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই এলাকা অতিক্রম করেছিল। এ সময় একই অভিমুখে খোলা ট্রাক্টরে একটি এস্কেভেটর নেয়া হচ্ছিল। দ্রুতগামী ইকোনো পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এস্কেভেটরের লম্বা বাকেটের অংশ ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী সিফাত হোসেন মারা যান। এ সময় আহত হন আরও ২০ যাত্রী।

বিষয়টি নিশ্চিত করে লাকসাম থানার এসআই বোরহান উদ্দিন ভূইয়া বলেন, আহতদের উদ্ধার করে লাকসামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক
বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক
১৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:৪২

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
১৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:১৯



ভারতীয় বিমান বিধ্বস্ত, নিহত ৫
ভারতীয় বিমান বিধ্বস্ত, নিহত ৫
১৩ জুন ২০২৬ বিকাল ০৫:২৪:৩৪





Follow Us