• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৪২:১৩ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১ ডিসেম্বর ২০২৩ সকাল ০৮:৩১:২৭

কুমিল্লায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ ডিসেম্বর রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। সভায় পেশ করা গুরুতর অপরাধ বিবরণী থেকে জানানো হয়েছে, গত নভেম্বর মাসে বিভিন্ন অপরাধে মোট মামলা হয়েছে ৩৮৮টি। এর মধ্যে খুনের ঘটনা ৮টি। নারী ও শিশু নির্যাতনের ঘটনা ২০টি, রাহাজানি-দস্যুতা ৫টি এবং ১টি ডাকাতির ঘটনা ঘটেছে। নভেম্বর মাসে মাদকের মোট মামলার সংখ্যা ১৭৮টি।

আরও পড়ুন

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে মশাল মিছিল

এ ছাড়া সভায় আইন শৃংখলা পরিস্থিতি, অনুমোদনবিহীন পণ্য বিক্রি ও চোরাচালান টাস্কফোর্স অভিযান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য বিক্রেতা ও সরবরাহকারীদের বিরুদ্ধে অভিযান, মাদক মামলা নিষ্পত্তি, অবৈধ বালু উত্তোলন, গ্রাম আদালতে মামলা নিষ্পত্তি, যৌন হয়রানি ও বাল্য বিবাহ, খাদ্যে রাসায়নিক দ্রব্য ও ভেজাল মিশ্রণ, দ্রব্য সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং, ঝুঁকিপূর্ণ খুঁটি, পোলসমূহ স্থানান্তর, অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, বিদ্যুতের সাব-স্টেশনসহ সকল কেপিআইভুক্ত প্রতিষ্ঠানগুলো নিয়মিত মনিটরিং, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, ভেজাল ঔষধ বিক্রি ও লাইসেন্স বিহীন ফার্মেসিগুলোতে অভিযান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের হরতাল ও অবরোধ কর্মসূচিতে আইন-শৃংখলা পরিস্তিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকাসহ জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

শুরুতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ গত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন।

সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া, জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক, জেলা ও দায়রা জজ আদালতের পিপি এড. জহিরুল ইসলাম সেলিম, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার, বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, বীর মুক্তিযোদ্ধা জি এম সেকান্দার, মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লা মিয়া রতন সিকদার, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ।

আরও পড়ুন

কুড়িগ্রাম জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
১ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৮:১৯




পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২০


চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:২৯

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৪২