• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:১৬ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

শেরপুরে ফসলি জমির মাটি কাটার অপরাধে ১ লাখ টাকা জরিমানা

৩ ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:১৯:৩৩

শেরপুরে ফসলি জমির মাটি কাটার অপরাধে ১ লাখ টাকা জরিমানা

চলনবিল প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ফসলি জমির মাটি কাটার অপরাধে মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা গ্রামের বাসিন্দা সাহেব আলম দীর্ঘ দিন ধরে ফসিল জমির মাটি কেটে বিক্রি করে আসছিলেন । ২ ডিসেম্বর শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটি ব্যবসায়ী সাহেব আলমকে এক লাখ টাকা জরিমানা করেন।

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম বলেন, উপজেলার বিশালপুর ইউনিয়নের পানিসাড়া গ্রামে বেশকিছুদিন ধরে জলাশয় সংস্কারের নামে ফসলি জমির মাটি কাটা হচ্ছিল। অভিযুক্ত মাটি ব্যবসায়ী সাহেব আলী ওই স্থান থেকে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছিলেন। এই খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় তাকে হাতেনাতে আটক করা হলে মাটি কাটার বিষয়টি স্বীকার করেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মাটি ব্যবসায়ী সাহেব আলীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে অনুমতিবিহীন যেন মাটি কাটতে না পারে সেজন্য মাটিকাটার যন্ত্র (এসস্কেভেটর) স্থানীয় ইউপি সদস্য গোলাম হোসেনের জিম্মায় দেওয়া হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০