• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২০:২৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

দুমকিতে পিকআপ উল্টে ছাত্রলীগের ২১ নেতাকর্মী আহত

২৯ নভেম্বর ২০২৩ বিকাল ০৩:১৭:৪১

দুমকিতে পিকআপ উল্টে ছাত্রলীগের ২১ নেতাকর্মী আহত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে পিকআপ উল্টে ছাত্রলীগের ২১ জন নেতাকর্মী আহত হয়েছেন। ২৮ নভেম্বর মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার লালখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন,  রোমান (১৭), তামিম (১৬), রাহাত (২০), নাঈম (১৮), তামিম (১৮), রনি (১৬), পারভেজ (২০), কাদের (১৬), শাকিব (২২), রুম্মান (১৭), তামিম (২০), আরাফাত (২০), আবু নাঈম (১৮) ও রাব্বি (১৮)। বাকিদের পরিচয় জানা যায়নি। আহত সকলের বাড়ি দুমকির বিভিন্ন এলাকায়।

গুরুতর আহত রোমান, তামিম, রনি, রুম্মান, রভেজ, কাদের ও তামিমকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। অন্যদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মাদ আব্দুল হান্নান বলেন, ঘটনাটি শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৪২


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪