• ঢাকা
  • |
  • বুধবার ৬ই ফাল্গুন ১৪৩২ রাত ০৯:২৯:৫১ (18-Feb-2026)
  • - ৩৩° সে:

দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছে আওয়ামী লীগ: বাণিজ্যমন্ত্রী

২৯ নভেম্বর ২০২৩ দুপুর ০২:৪৩:১০

দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছে আওয়ামী লীগ: বাণিজ্যমন্ত্রী

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ১৫ বছর ক্ষমতায় থেকে দেশকে আধুনিক ও উন্নয়নের শিখরে নিয়ে গেছে আওয়ামী লীগ। যার কারণে সারা দেশের মানুষ আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়।

Ad

২৯ নভেম্বর বুধবার দুপুরে রংপুরের পীরগাছায় নিজ সংসদীয় আসনে স্থানীয় নেতা-কর্মীদের সাথে নির্বাচনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

Ad
Ad

এসময় মন্ত্রী বলেন, আমরা সবাইকে আহ্বান করছি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। দুএকটি দল বাদে অনেকেই ফর্ম নিচ্ছে। আগামী নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দেশের মানুষ অধির আগ্রহে নৌকায় ভোট দেয়ার অপেক্ষায় আছে।

এসময় নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী বাজার নিয়ে মন্ত্রী বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে আমদানি নির্ভর জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে তবে বাজার নিয়ন্ত্রণে সরকার সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছে বলেও জানান তিনি।

পরে নবনির্বাচিত পীরগাছা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে বানিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনের সভাপতি আব্দুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক রাজীব মুন্সিসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
১৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৬:১৮

রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৩৭

সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৩৪

রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:১০

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:৫৪

প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০২:৪৬

Follow Us