• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ রাত ০৮:৫৩:৫০ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

কাহারোলে ধানবোঝাই ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা

২৭ নভেম্বর ২০২৩ বিকাল ০৪:৪৭:১৩

কাহারোলে ধানবোঝাই ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় একটি ধানবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ধানসহ ট্রাকের কেবিন পুড়ে গেছে।

২৬ নভেম্বর রোববার দিবাগত রাত দেড়টার দিকে কাহারোল-বীরগঞ্জ সড়কের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাউকে আটক করতে না পারলেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম।

পুলিশ জানায়, ধানবোঝাই করে একটি ট্রাক কাহারোল থেকে বীরগঞ্জের দিকে যাচ্ছিলো। পথে উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ট্রাকে থাকা ধান ও কেবিনের কিছু অংশ পুড়ে যায়।

ওসি ফারুকুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সরকারের মহাপরিকল্পনা, মনোরেল পথে বাংলাদেশ
সরকারের মহাপরিকল্পনা, মনোরেল পথে বাংলাদেশ
২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩৮:১২



পুলিশের ঊর্ধ্বতন ২ কর্মকর্তাকে বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন ২ কর্মকর্তাকে বরখাস্ত
২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১০:০৪


অর্থ আত্মসাৎ: তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
অর্থ আত্মসাৎ: তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
২৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৪



যুবদলের জরুরি নির্দেশনা
যুবদলের জরুরি নির্দেশনা
২৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১২:৩৫