• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৫৮:৫৯ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

রায়পুরায় বিধবার ধানী জমিতে আগাছানাশক দিয়ে পাকা ধান নষ্ট করেছে দুর্বৃত্তরা

২৩ নভেম্বর ২০২৩ সকাল ০৯:৩০:১২

রায়পুরায় বিধবার ধানী জমিতে আগাছানাশক দিয়ে পাকা ধান নষ্ট করেছে দুর্বৃত্তরা

রায়পুরা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় রাতের আঁধারে এক বিধবা নারী কৃষাণী মোর্শেদার প্রায় দুই বিঘা ধানী জমির ধান আগাছানাশক দিয়ে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের উত্তর পাড়া গ্রামে।

এ বিষয়ে ২১ নভেম্বর মঙ্গলবার রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ওই নারী।

মোর্শেদা জানান, তার সংসারের উপার্জনের একমাত্র অবলম্বন কৃষি কাজ। এবার প্রায় দুই বিঘা জমিতে ধান রোপণ করেছেন। জমির ধান পাকা শুরু হয়েছে। আর ক’দিন পরেই ধান কেটে ঘরে তোলার উপযুক্ত হতো। এমন সময় সকালে দেখা যায়, ধানের শীষসহ ধান গাছ কালো হয়ে যাচ্ছে। পরে নিশ্চিত হন ধানের জমিতে কে বা কারা রাতের আঁধারে আগাছা নাশক ছিটিয়ে দিয়েছে। এভাবেই গেলো বছরও একই জমিতে আগাছা নাশক দিয়ে জমির ধান বিনষ্ট করেছিলো দুর্বৃত্তরা।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

এই বিষয়ে ওই কৃষাণীর স্বামীর বোন সাবিকুন্নাহার শিউলি বাদী হয়ে থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।

জমিতে আগাছানাশক দেওয়ার দু’দিন পর সাবিকুন্নাহার শিউলির একটি মুরগির ফার্ম থেকে চারটি ফ্যান, একটি ইলেকট্রিক মটরসহ প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিচার দাবি করেছেন ভুক্তভোগী ওই কৃষাণী। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯