• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:০৮:০৩ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

দৌলতখানে অবৈধ মশারি জাল জব্দ, ১২ জেলেকে অর্থদণ্ড

২০ নভেম্বর ২০২৩ বিকাল ০৩:৩৫:৫৫

দৌলতখানে অবৈধ মশারি জাল জব্দ, ১২ জেলেকে অর্থদণ্ড

দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলার দৌলতখানে মৎস্যবিভাগের অভিযানে ৩০ মিটার অবৈধ মশারি জাল ও ৪টি নৌকা জব্দ করা হয়েছে।

২০ নভেম্বর সোমবার সকালে দৌলতখান উপজেলা মৎস্য অফিসার মাহফুজুল হাসনাইন মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব নৌকা ও জাল জব্দ করেন।

এসময় অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে ১২ জন জেলেকে আটক করা হয়। পরে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোঃ সাইদুজ্জামানের ভ্রাম্যমান আদালতে ১২ জেলেকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

জব্দ করা অবৈধ মশারি জাল ও ৫০০ পিস খুঁটি মেঘনার পাড়ে পুড়িয়ে ফেলা হয়। এছাড়াও অভিযানে জব্দ করা ১৫০ কেজি মাছ বিভিন্ন মাদরাসায় ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯