• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৫১:০৪ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

কটিয়াদীতে কৃষক লীগের বিক্ষোভ মিছিল

২০ নভেম্বর ২০২৩ দুপুর ১২:৫৪:৪৭

কটিয়াদীতে কৃষক লীগের বিক্ষোভ মিছিল

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে অবৈধ হরতাল-অবরোধ এবং বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্য ও অগ্নিসংযোগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা কৃষকলীগ।

২০ নভেম্বর সোমবার সকাল ১০টায় উপজেলা বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে কটিয়াদী উপজেলা কৃষকলীগ। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।  

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এনামুল হক বাবু, উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক নুরুল হক রুহানি, জাকির হোসেন জুয়েল, কৃষকলীগ নেতা আমিরুল ইসলাম ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন জিএস রেনু।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের যে কোনো প্রকার নৈরাজ্যের বিরুদ্ধে কৃষক লীগ সবসময়ই মাঠে থাকবে এবং বিএনপি-জামায়াত কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তাদের সমুচিত জবাব দেয়া হবে । 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২