• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:৩৩:০১ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

রামপালে ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত পাবলিক টয়লেট দীর্ঘদিন তালাবদ্ধ

১৫ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৪২:৩০

রামপালে ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত পাবলিক টয়লেট দীর্ঘদিন তালাবদ্ধ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপালে সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় জনসাধারণের জন্য নির্মাণ করা হয়েছে দুটি পাবলিক টয়লেট। দীর্ঘদিন নির্মাণ কাজ শেষ হলেও উন্মুক্ত করা হয়নি এই পাবলিক টয়লেট দুটি।

রামপাল সদরের খেয়াঘাটে ও পুরাতন বাসস্ট্যান্ডে মোট ২৩ লক্ষ ৭৮ হাজার ৯১১ টাকা ব্যায়ে নির্মিত দুইটি পাবলিক টয়লেট দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকায় তা কোন কাজেই আসছে না। পথচারীদের স্যানিটেশনের সুবিধার্থে টয়লেট দুইটি নির্মাণ করা হয়। 

আদৌ পাবলিক টয়লেট দুটি নির্মাণে এত টাকা ব্যায় করা হয়েছে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

জানা গেছে, উপজেলার পুরাতন বাসস্ট্যান্ডে ও সদর খেওয়াঘাটের জনসাধারণ ও পথচারীদের স্যানিটেশন সমস্যার সমাধানে টয়লেট নির্মাণ প্রকল্প দুটি বাস্তবায়ন করা হয়েছে। রামপাল উপজেলা এলজিইডি ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অর্থায়নে প্রকল্প দুটি বাস্তবায়ন করা হয়েছে। এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী মো. গোলজার হোসেন জানান, ইউটিএনআইডিপির প্রকল্পের অধীনে ২০১৯ সালে নির্মাণ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মঞ্জু এন্টারপ্রাইজ। ১০ লক্ষ ৫৫ হাজার ৯১১ টাকা ব্যায়ে নির্মাণ সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। চলতি বছরের জুন মাসে নির্মাণ সম্পন্ন করে তা হস্তান্তর করে। পার্বতীতে টয়লেটসহ টিউবওয়েলটি উপজেলা প্রশাসনের কাছে বুঝিয়ে দেয়া হয়। এরপর সেটি কি অবস্থায় রয়েছে বা মেইনটেইনেসের জন্যে কমিউনিটির কারও কাছে হস্তান্তর করা হয়েছে কি না সেটি তিনি জানাতে পারেননি।

রামপাল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের উপ-সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন জানান, পল্লী অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের অধীনে ২০২০ সালে ওয়েলকাম মটরস নামরে ঠিকাদারি প্রতিষ্ঠান ১৩ লক্ষ ২৩ হাজার টাকা ব্যায়ে নির্মাণ শুরু করে। ২০২১ সালে নির্মাণ সম্পন্ন করে তা হস্তান্তর করে। এটি স্থানীয় এখলাস গাজী নামের একজন দেখভাল করেন বলে জানা গেছে। তবে তার প্রতিনিধি একরামত দোকান্দার জানান, এখানে লোক সমাগম না থাকায় দিনের অধিকাংশ সময়ই টয়লেটটি বন্ধ থাকে।

স্থানীয় ও পথচারীরা অভিযোগ করে বলেন, বিপুল টাকায় টয়লেট দুইটি নির্মাণ করে তা তালাবদ্ধ রাখা হয়েছে। এতে মানুষের কোন কাজেই আসছে না। দ্রুত তালা খুলে পথচারীদের জন্য টয়লেট দুইটি উম্মুক্ত করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা করেছেন স্থানীয়রা।

আরও পড়ুন

সৈয়দপুরে চলন ট্রেন থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, প্রকল্প দুটির বিষয়ে তার কাছে কোন রেকর্ড নেই। খোঁজ খবর নিয়ে জানাতে পারবেন। তিনি বলেন, পাবলিক টয়লেট তালাবদ্ধ থাকার বিষয়টি দুঃখজনক। আমরা সমস্যার সমাধানের চেষ্টা করবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯