• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:০৪:২২ (28-Apr-2026)
  • - ৩৩° সে:

বগুড়ায় রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় শিশু নিহত

১৫ নভেম্বর ২০২৩ সকাল ০৯:০২:১১

বগুড়ায় রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় শিশু নিহত

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় মুশফিকুর রহমান ওরফে শুয়াইব (৮) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত শোয়াইব স্থানীয় একটি ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

১৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার সুজাবাদ এলাকায় বগুড়া দ্বিতীয় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মুশফিকুর দুপুর সাড়ে ১২টায় নিজ বাড়ির দিকে যাচ্ছিল। এমন সময় রাস্তা পার হতে গেলে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস শোয়াইবকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই শোয়াইবের মৃত্যু ঘটে। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

Ad

পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহত শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীতে বিদেশি নাগরিককে হত্যার অভিযোগ
রাজধানীতে বিদেশি নাগরিককে হত্যার অভিযোগ
২৮ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৩৮:৪৭







শাকিল-রুপার জামিন আদেশ পিছিয়ে ১১ মে
শাকিল-রুপার জামিন আদেশ পিছিয়ে ১১ মে
২৮ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০৭:৫৫

সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী
সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী
২৮ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০১:৪৮



Follow Us