• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৩৭:২০ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে বৃদ্ধার গলায় অস্ত্র ঠেকিয়ে পাঁচ লাখ টাকা লুট

১১ নভেম্বর ২০২৩ সকাল ০৮:৫০:৪১

মেহেরপুরে বৃদ্ধার গলায় অস্ত্র ঠেকিয়ে পাঁচ লাখ টাকা লুট

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে জাহানারা খাতুন(৬৫) নামের এক বৃদ্ধার গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে পাঁচ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

১০ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বৃদ্ধা জাহানারা খাতুন স্টেডিয়াম পাড়ার প্রোগতি ক্লিনিক পাড়ার আহসান আলীর স্ত্রী।

বৃদ্ধা জাহানারা খাতুন জানান, হঠাৎ কে বা কারা এসে বাড়ির দরজা নক করে। নাতি ছেলে এসেছে ভেবে দরজা খুলে দিলে তিনজন অপরিচিত ব্যক্তি এসে দেশীয় অস্ত্র ধরে জিম্মি করে পাঁচ লাখ টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মেহেরপুর জেলা ডিবি পুলিশের টিম।

মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯