• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে আশ্বিন ১৪৩৩ ভোর ০৫:৩৫:৩৩ (08-Oct-2026)
  • - ৩৩° সে:

আশুগঞ্জে ছেলের সঙ্গে অভিমান করে মায়ের আত্মহত্যা

৮ নভেম্বর ২০২৩ সকাল ০৯:২৩:২৯

আশুগঞ্জে ছেলের সঙ্গে অভিমান করে মায়ের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছেলের সঙ্গে অভিমান করে কেরির ট্যাবলেট খেয়ে আংগুরা বেগম (৫০) নামে এক মহিলা আত্মহত্যা করেছে।

৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে সোমবার রাতে উপজেলার লালপুর ইউনিয়নের কান্দা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আংগুরা বেগম উপজেলার লালপুর ইউনিয়নের কান্দা পাড়া গ্রামের উত্তর পাড়ার মৃত মন মিয়ার স্ত্রী।

নিহতের প্রতিবেশীরা জানান, রায়হান আংগুরা বেগমের একমাত্র ছেলে। গত দুইমাস আগে রায়হান ব্রাহ্মণবাড়িয়ার তালশহরের আলী আকবরের মেয়ে পারুল আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন। সোমবার আংগুরা বেগম ঢাকা যাবে বলে ছেলে রায়হানকে শ্বশুর বাড়িতে যেতে নিষেধ করলে রায়হান মায়ের কথা না শুনে শ্বশুর বাড়িতে চলে যায়। এতে আংগুরা বেগম কষ্ট পেয়ে ছেলের সঙ্গে অভিমান করে সবার অজান্তে কেরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাহিদ আহমেদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ছেলের সাথে অভিমান করে ওই মহিলা আত্মহত্যা করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে সুখবর
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে সুখবর
৭ অক্টোবর ২০২৬ রাত ০৮:৫৫:২৬





দুদিনে তৃতীয়বার আটক রাহুল-প্রিয়াঙ্কা
দুদিনে তৃতীয়বার আটক রাহুল-প্রিয়াঙ্কা
৭ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৮:৫৬