• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২১:১৮ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

কালকিনিতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

৬ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:০৭:৩০

কালকিনিতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় মাদারীপুরে কালকিনিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

Ad

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬ হাজার ৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। ৫ নভেম্বর রোববার বিকেলে উপজেলা মিনি অডিটরিয়াম হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Ad
Ad

সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিল্টন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোস্তফা কামাল, পৌর মেয়র এস.এম হানিফ, কালকিনি থানার ওসি নাজমুল হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার মো. লোকমান হোসেন, শিকার মঙ্গল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল আলম মৃধা, সিডি খাঁন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁন মিয়া শিকদার, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আইনজীবি আবুল বাশার, উপজেলা যুবলীগের সভাপতি মাসুদ রানা জাপান মোল্লা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রমুখ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৮:৫৫


অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৪:১৫

ভিসা নিয়ে এবার বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র
ভিসা নিয়ে এবার বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৯:৩৩



সেনবাগে কৃষকদলের পাঁচ নেতা বহিষ্কার
সেনবাগে কৃষকদলের পাঁচ নেতা বহিষ্কার
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৪:৩৬





Follow Us