• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:২৪:৪৪ (07-Nov-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

৪ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:০০:০১

নারায়ণগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রেসিকে আরও জনবান্ধব, জনকল্যানমুখী ও গতিশীল করতে নারায়ণগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর শনিবার নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান।

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আস্সামছ জগলুল হোসেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সানজিদা সারওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নারায়নগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল, জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল তানভীর পাশা, নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. এএফএম মশিউর রহমান, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, পাবলিক প্রসিকিউটর এড. মোহাম্মদ মনিরুজ্জামান বুলবুল, নারায়ণগঞ্জ জেলার কোর্ট পুলিশ ইন্সপেক্টর আসাদুজ্জামান ও ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আযম মিয়া। এ সময় উপস্থিত ছিলেন,  বিজিবি নারায়ণগঞ্জের অধিনায়ক লে. কর্ণেল খালিদ ইফতেখার, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ, সরকারী কৌসুলী মেরিনা বেগম, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নৌ-পুলিশ, হাইওয়ে পুলিশ ও পিবিআইয়ের পুলিশ সুপারগনসহ নারায়ণগঞ্জের সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ। এছাড়া নারায়নগঞ্জের জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাগনও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আস্সামছ জগলুল হোসেন বলেন, বিচারপ্রার্থী মানুষ যাতে হয়রানীর শিকার না হয় সেজন্য পুলিশ-ম্যাজিষ্ট্রেটকে এক সাথে কাজ করতে হবে। তিনি দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার আসামীর টিআইপি শেষ করার জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন। সভায় সভাপতি নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান তার বক্তব্যে  বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের আইন অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে দক্ষতার সাথে ক্রটিমুক্ত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেন। তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রেফতারী পরোয়ানা তামিল ও সাক্ষীর উপস্থিতি নিশ্চিতকরণসহ সাক্ষীদের নিরাপত্তা ও গ্রেফতার অভিযুক্ত ব্যক্তিকে যথাসময়ে আদালতে উপস্থাপনের উপর জোর দেন। এছাড়া তিনি নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সততা ও স্বচ্ছতার সাথে অধিক সংখ্যক মামলা নিষ্পত্তির লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে জোর দেন।

আরও পড়ুন

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন সেনা সদস্য তিতাশ শেখ

সভায় ফৌজদারী মামলা নিষ্পত্তিতে বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত, তা থেকে উত্তরণের উপায়, ফৌজদারী মামলায় সাক্ষ্য উপস্থাপন ও সংশ্লিষ্টদের করনীয় এবং ফৌজদারী মামলার তদন্তসংস্থাগুলোর ক্রটি-বিচ্যুতি এবং সংশোধনের বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া বিচার বিভাগের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট অংশিদারগণ ফৌজদারী মামলার বিভিন্ন পর্যায়ে উদ্ভুত বিভিন্ন সমস্যা ও এ থেকে উত্তরণের উপায় নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রট আদালতের নাজির মো. শাকিলুর রহমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ ঘণ্টা টোলমুক্ত থাকবে এক্সপ্রেসওয়ে
আজ ৬ ঘণ্টা টোলমুক্ত থাকবে এক্সপ্রেসওয়ে
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৭:২৩

সৌদিতে সেনা মোতায়েন করতে যাচ্ছে তুরস্ক
সৌদিতে সেনা মোতায়েন করতে যাচ্ছে তুরস্ক
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১০:৩৩


ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৫৬:২৬

আজকের খেলা (৭ নভেম্বর ২০২৬)
আজকের খেলা (৭ নভেম্বর ২০২৬)
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪৭:৫৭

আজকের রাশিফল (৭ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (৭ নভেম্বর ২০২৬)
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪৩:৩৬

আজকের নামাজের সময়সূচি (৭ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (৭ নভেম্বর ২০২৬)
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২৪:২৫

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১৫:১০


আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ
আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ
৬ নভেম্বর ২০২৬ রাত ১০:৪০:০৯