• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:২৯:৫৪ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

মুকসুদপুরে মধুমতি নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

২৬ অক্টোবর ২০২৩ সকাল ১১:১৪:০৮

মুকসুদপুরে মধুমতি নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: উপজেলার জলিরপাড়ের মধুমতি নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

২৫ অক্টোবর বুধবার বিকেলে এই নৌকা বাইচের আয়োজন করেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ননীক্ষীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রনি আহমেদ।

Ad
Ad

নৌকাবাইচ প্রতিযেগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন শেখ রনি আহমেদসহ নৌকাবাইচ প্রতিযোগিতায় আগত অতিথিরা।

Ad

এদিন সকাল থেকেই বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ নৌকাবাইচ উপভোগ করতে নদীর দুই পাড়ে জড়ো হন।

শিশু-কিশোর-নারী-পুরুষসহ সব শ্রেণি-পেশার মানুষের সরব উপস্থিতিতে নদীর দুই ধার উপচে পড়ে। বিকেল ৪টার দিকে নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়।

৬০টি সুসজ্জিত নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। নৌকাবাইচ উপলক্ষে নদের দুই পাড়ে বসে মেলা। মেলায় বিক্রি হয় হরেক রকমের খেলনা ও বিভিন্ন ধরনের মিষ্টি।

নৌকাবাইচ প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও সুচিন্তা ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক কানতারা খান, মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাবীর মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইমাম রাজী টুলু, সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম, সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির আইসি সাব-ইন্সপেক্টর সওকত হোসেন, টুআইসি সাব ইন্সপেক্টর জালাল বিন আমির।

এছাড়াও উপস্থিত ছিলেন জলিরপাড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ বাগচী, সাবেক ছাত্রনেতা লিটন শেখসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us