• ঢাকা
  • |
  • সোমবার ২৬শে শ্রাবণ ১৪৩৩ সকাল ০৮:৪২:০০ (10-Aug-2026)
  • - ৩৩° সে:

আটোয়ারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

২০ অক্টোবর ২০২৩ বিকাল ০৫:৪৪:১২

আটোয়ারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে একই দিনে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। ২০ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে বাড়ির সবার অগোচরে বাড়ির পাশে খালের পানিতে পড়ে মায়ান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মায়ান উপজেলার মির্জাপুর ইউনিয়ন পূর্ব সর্দারপাড়া গ্রামের মানিক হোসেনের পুত্র।

পরিবার জানায়, সকালে সবাই বাড়ির আনুষাঙ্গিক কাজ করছিল। সে সময় সবার অগোচরে মায়ান বাইরে খেলতে বের হয়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পাশের খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

একদিকে, একই দিন দুপুর ১২ টার দিকে পানিতে পড়ে সিফাত (৪) নামে আরও এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সিফাত উপজেলার আলোয়াখোয়া ইউনিয়ন বামনকুমার খাসপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে।

পরিবার জানায়, দুপুর ১২ টার দিকে সিফাত বাড়ির পাশে রাখালদেবী কিন্ডারগার্টেন স্কুলের মাঠে খেলা করছিলো। কিন্তু সবার অগোচরে স্কুলের পাশে ডোবায় পড়ে যায় । অনেক খোঁজাখুঁজির পর তাকে ডোবা থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

একই দিনে ২ ইউনিয়নে পানিতে পড়ে দুটি শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. হুমায়ুন কবির ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. আবু মুসা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৬
রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৬
১০ আগস্ট ২০২৬ সকাল ০৮:৩৭:১১

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
১০ আগস্ট ২০২৬ সকাল ০৮:৩৬:৫২




কেরালার নাম পরিবর্তনের পথে মোদি সরকার
কেরালার নাম পরিবর্তনের পথে মোদি সরকার
১০ আগস্ট ২০২৬ সকাল ০৮:২২:৩৮

আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
১০ আগস্ট ২০২৬ সকাল ০৮:১৮:২০