• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:৩২:৪২ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনে জাইকা প্রতিনিধি দল

২০ অক্টোবর ২০২৩ সকাল ০৮:৩২:৩৬

সৈয়দপুরে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনে জাইকা প্রতিনিধি দল

নীলফামারী প্রতিনিধি: আন্তর্জাতিক দাতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির(জাইকা) অর্থায়নে বাস্তবায়নাধীন নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাজারীহাট উপ-স্বাস্থ্য কেন্দ্র ও হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের ওয়াশব্লকসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেছেন জাইকা প্রতিনিধি দল।

১৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে সৈয়দপুর উপজলার চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শনে আসে প্রতিনিদি দলটি।

প্রতিনিধি দলে ছিলেন জাইকার বাংলাদেশ অফিসের রিপ্রেজেনটেটিভ মিস মিনামি ক্রোরোকামি, কান্ট্রি অফিসার মিস্টার নাকা কোটারো, ডেপুটি প্রোগ্রাম অফিসার মিস সানজিদা হক, উপজেলা গভর্ন্যান্স ডেভেলপমেন্ট প্রজেক্ট এর ডেপুটি টিম লিডার মো. আজিজার রহমান সিদ্দিকী ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল রায়হান, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলেমুল বাসার, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, গভর্ন্যান্স ডেভেলপমেন্ট প্রজেক্টের উপজেলা ফ্যাসিলিটেটর মো. আইয়ুব আলী, হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, কাশিরাম বেল পুকুর ইউনিয়নের চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী, ইউপি সদস্য মো. নুরন্নবী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু প্রমুখ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামালপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু
জামালপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২২:৪৯





প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫১:০৩

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৮:২৪


হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৯:৪১

মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৬:৫৪