• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:০৮:৫৮ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

রাজাপুরে নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

১৮ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:৩১:১৬

রাজাপুরে নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৮ অক্টোবর বুধবার সকাল ৯ টায় রাজাপুর উপজেলা প্রশাসন ও আইসিটি অধিদফতরের আয়োজনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

Ad
Ad

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায়, সহকারি কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ শায়াইব, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, প্রাণিসম্পদ কর্মকর্তা দীনেশ চন্দ্র মজুমদার, উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার জাহাঙ্গীর আলম, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তারা-কর্মচারি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
২০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫২:০৫



ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৮




Follow Us