• ঢাকা
  • |
  • সোমবার ১৫ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:১২:০৩ (29-Jun-2026)
  • - ৩৩° সে:

দুমকীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী দুলাল আটক

১৭ অক্টোবর ২০২৩ বিকাল ০৪:৪২:০৬

দুমকীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী দুলাল আটক

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকীতে ৭ মাদক মামলায় যাবজ্জীবস সাজাপ্রাপ্ত পালাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ অক্টোবর সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আসামী মো. দুলাল সিকদারকে (৪০) গ্রেফতার করা হয়।

আটক দুলাল সিকাদার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের জামলা গ্রামের মৃত. নূর মোহাম্মাদ সিকদারের ছেলে। তিনি দীর্ঘদিন ছদ্মবেশে দেশের বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে পুলিশের বিশেষ অভিযানে তাকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, পটুয়াখালীতে মাদকের মূল হোতা এ দুলাল সিকদার। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। এছাড়া দুলাল একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী।

তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
২৯ জুন ২০২৬ দুপুর ১২:০২:৩১









Follow Us