• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:৫৬:৪৩ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

কাহারোলে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

১৭ অক্টোবর ২০২৩ সকাল ১১:২৮:১৫

কাহারোলে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধের দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

১৬ অক্টোবর সোমবার বেলা ১২ টার দিকে উপজেলার কাহারোল বাজার ও দশমাইল বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় কাহারোল বাজারে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার জন্য আলুর আড়ৎ জাহাঙ্গীর ট্রেডার্সকে সংশ্লিষ্ট আইনের ৪৫ ধারা মোতাবেক ৫ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করার জন্য মিজানুর স্টোরকে আইনের ৩৮ ধারা মোতাবেক ৩ হাজার টাকা ও দশমাইল বাজারে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করার জন্য হিমাদ্রি সুইট্সকে আইনের ৪৩ ধারা মোতাবেক ৫ হাজার টাকা, সর্বমোট ১৩০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলার সহকারী পরিচালক মমতাজ বেগম, জেলা নিরাপদ খাদ্য অফিসার মুশফিকুর রহমান, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ফরিদ বিন ইসলামসহ কাহারোল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঋণনির্ভর ও লুটপাটের বাজেট: জামায়াত
ঋণনির্ভর ও লুটপাটের বাজেট: জামায়াত
১২ জুন ২০২৬ বিকাল ০৪:০৭:১৮



বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
১২ জুন ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৭




Follow Us