• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:৫৯:৫২ (01-Mar-2026)
  • - ৩৩° সে:

১ কেজি হেরোইন ও নারীসহযোগীসহ চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্য আটক

১৫ অক্টোবর ২০২৩ সকাল ০৮:৪৪:৫৮

১ কেজি হেরোইন ও নারীসহযোগীসহ চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১ কেজি হেরোইন ও নারীসহযোগীসহ এক  ইউপি সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

১৪ অক্টোবর শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বেলেপুকুর এলাকা থেকে ইউপি সদস্য জুয়েল রানা এবং তার সহযোগী ববিতাকে আটক করা হয়।

Ad
Ad

আটক জুয়েল রানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য এবং চরবাগডাঙ্গা গ্রামের আমির আলীর ছেলে। এছাড়া নারী সহযোগী ববিতা গোমস্তাপুর উপজেলার পারবর্তীপুর-শেরপুরের মুকুল রানার স্ত্রী। ববিতা চাকুরির সুবাদে পৌর এলাকার বালুবাগানে ভাড়া থাকেন।

Ad

চাঁপাইনবাবগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ক সার্কেল) ইলিয়াস হোসেন তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বালুবাগানে অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম হেরোইনসহ ববিতাকে আটক করে।

ববিতাকে জ্ঞিসাবাদে জানা যায়, ওই হেরোইনের মালিক ছিলেন জুয়েল রানা। পরে ববিতার দেওয়া তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জুয়েলের বেলেপুকুরের বাড়িতে অভিযান চালিয়ে আরও ২০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৮:২৬

যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৫:৫২

ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:২৭


ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৪৫


সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৩২



Follow Us