• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩৩ সকাল ০৮:৪২:৪৩ (07-Nov-2026)
  • - ৩৩° সে:

কেন্দুয়ায় নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

১২ অক্টোবর ২০২৩ বিকাল ০৩:৩৭:২৭

কেন্দুয়ায় নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় নদীতে ডুবে সোলাইমান মিয়া নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ১১ অক্টোবর বুধবার সন্ধ্যা ৬টায় উপজেলার সুতী নদীতে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

মৃত সোলাইমান মিয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের দক্ষিণ রাজনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে স্থানীয় রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র ছিলো।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোলাইমান মিয়া বাড়ির পাশে সুতী নদীর পাড় দিয়ে যাওয়ার সময় নদীতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোলাইমান মিয়ার মৃত্যুতে স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ এলাকার সকলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন সেনা সদস্য তিতাশ শেখ

ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াইলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, দক্ষিণ রাজনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে শিশু সোলাইমান বুধবার নদীতে পড়ে ডুবে মারা গেছে।

কেন্দুয়া থানার উপ-পুলিশ পরিদর্শক নিশাদ ইসলাম বলেন, বিকেল ৬টার দিকে সুতী নদীতে ডুবে সোলাইমান মিয়া নামে এক স্কুলছাত্র মারা গেছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কেন্দুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের নামাজের সময়সূচি (৭ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (৭ নভেম্বর ২০২৬)
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২৪:২৫

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১৫:১০


আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ
আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ
৬ নভেম্বর ২০২৬ রাত ১০:৪০:০৯




নতুন বাজারে বৈশাখী পরিবহনে আগুন
নতুন বাজারে বৈশাখী পরিবহনে আগুন
৬ নভেম্বর ২০২৬ রাত ০৮:৪৯:৩৩