• ঢাকা
  • |
  • রবিবার ৭ই চৈত্র ১৪৩২ ভোর ০৪:৪৭:১৩ (22-Mar-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে বন বিভাগের প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার

৫ অক্টোবর ২০২৩ দুপুর ০১:৩৮:৩৮

শ্রীপুরে বন বিভাগের প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের জমি জবরদখল করে নির্মাণাধীন সীমানা প্রাচীর এবং কারখানার মূল ফটক ভেঙে গুড়িয়ে দিয়েছে বন বিভাগ। ৪ অক্টোবর বুধবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামের ইলেক্ট্রোস পুলস অ্যান্ড ট্রাকচার লিমিটেড কারখানায় ওই অভিযান পরিচালনা করেছে শ্রীপুর রেঞ্জের অধীনে সাতখামাইর বিট কর্মকর্তারা।

এসময় প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার করা হয়। উদ্ধার করা বন ভূমিতে দ্রুত সময়ের মধ্যে বনায়নের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট বন বিভাগের কর্মকর্তারা।

Ad
Ad

সাতখামাইর বিট কর্মকর্তা আয়ুব আলী খান বলেন, দীর্ঘ কয়েক বছর যাবৎ পুল কারখানাটি বন বিভাগের জমি জবরদখল করে মূল ফটক ও সীমানা প্রাচীর নির্মাণ করে। খবর পেয়ে অভিযান পরিচালনা করে ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়াও কারখানার ভেতরে বন বিভাগের কিছু জমি রয়েছে কারখানার দখলে। সেই জমিতে দ্রুত সময়ের মধ্যে বনায়ন করা হবে হবে বলে জানান।

Ad

এ ব্যাপারে কারখানার জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ নাসের জাহান ভূঁইয়ার ব্যক্তিগত মোবাইল ফোনে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইসরাইলি এফ-১৬ ভূপাতিতের দাবি ইরানের
ইসরাইলি এফ-১৬ ভূপাতিতের দাবি ইরানের
২১ মার্চ ২০২৬ রাত ১০:১২:১২

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের
ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের
২১ মার্চ ২০২৬ রাত ১০:০৩:৫৮





ইরান যুদ্ধের নিয়ন্ত্রণ হারাচ্ছেন ট্রাম্প
ইরান যুদ্ধের নিয়ন্ত্রণ হারাচ্ছেন ট্রাম্প
২১ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৫৬





Follow Us