• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪১:২৯ (20-Sep-2026)
  • - ৩৩° সে:

নাটোরে 'দৈনিক প্রান্তজন' পত্রিকার সম্পাদকের উপর সন্ত্রাসী হামলা

৭ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৩৯:২৯

নাটোরে 'দৈনিক প্রান্তজন' পত্রিকার সম্পাদকের উপর সন্ত্রাসী হামলা

নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার চন্দ্রকলা কলেজের যুক্তিবিদ্যা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক ও নাটোর থেকে প্রকাশিত দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক সাজেদুল ইসলাম সেলিমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

৬ এপ্রিল রোববার দুপুর সোয়া বারোটার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রকলা বাজারে কয়েকজন দুর্বৃত্ত তার মোটর সাইকেলের গতিরোধ করে।

এ সময় তারা সেলিমকে পাশের একটি চায়ের স্টলে নিয়ে তার মোবাইল ছিনিয়ে নিয়ে হকিস্টিক ও বাটাম দিয়ে অতর্কিতভাবে বেদম মারপিট করে ফেলে রেখে যায়। যাওয়ার সময় দুর্বৃত্তরা সেলিমকে আর কলেজে না আসার জন্য শাসিয়ে যায়। পরে আহত সেলিমকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পলাশ কুমার সাহা বলেন, রোগীর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং মারপিটে তার বাম হাত ভেঙে গেছে।

খবর পেয়ে নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান। তারা সাজেদুল ইসলাম সেলিমের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সংশোধন, প্রজ্ঞাপন জারি
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সংশোধন, প্রজ্ঞাপন জারি
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩:৫৭

রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:০৯

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৫:৪৭





ইউপি নির্বাচন জানুয়ারিতে হতে পারে: ইসি মাছউদ
ইউপি নির্বাচন জানুয়ারিতে হতে পারে: ইসি মাছউদ
২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৬:২৮

আদালতে জামিননামা জমা দিলেন সংসদ সদস্য গাজী নজরুল
আদালতে জামিননামা জমা দিলেন সংসদ সদস্য গাজী নজরুল
২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩০:২৭

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৭
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৭
২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:২৫