• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪০:৫১ (20-Sep-2026)
  • - ৩৩° সে:

খুলনায় নারীসহ মানবপাচার চক্রের ৬ সদস্য গ্রেফতার, ২ তরুণী উদ্ধার

৬ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:১৫

খুলনায় নারীসহ মানবপাচার চক্রের ৬ সদস্য গ্রেফতার, ২ তরুণী উদ্ধার

খুলনা প্রতিনিধি: খুলনায় মানব পাচার চক্রের মূলহোতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে লবণচরা থানা পুলিশ। এ সময় ২ তরুণীকে উদ্ধার করা হয়। ৫ মার্চ মঙ্গলবার রাতে নগরীর মোহাম্মদ নগর এলাকার আদিলুজ্জামান সড়কের দ্বিতীয় লেনের শেখ মিজানুর রহমানের দ্বিতীয় তলা বাড়ির নিচতলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

৬ মার্চ বুধবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের সম্মেলনকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন কমিশনার মো. মোজাম্মেল হক।

তিনি বলেন, গ্রেফতাররা তরুণী ও নারীদের ফাঁদে ফেলে দীর্ঘদিন যাবৎ পতিতাবৃত্তি করাচ্ছে এবং ভারতের কলকাতা, গুজরাট, মহারাষ্ট্র ও সুরাটসহ বিভিন্ন প্রদেশে তাদের বিক্রি করে আসছে। বিষয়টি হ্যালো কেএমপি অ্যাপে এক ব্যক্তি জানালে পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মানব পাচারকারী সদস্য মিল্টন মণ্ডল, মো. সাইফুল ইসলাম, মো. হিমেল, খাদিজা বেগম, রত্না আক্তার ও রাবেয়া বেগমকে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, যাত্রাপালায় গান-বাজনা এবং অভিনয়ের প্রলোভন দেখিয়ে ২ তরুণীকে খুলনায় ডেকে নিয়ে আসে। তাদের নগ্ন ছবি ধারণ ও আটক রেখে অনৈতিক কাজে লিপ্ত হতে বাধ্য করে। আর অনৈতিক কাজে লিপ্ত না হলে তাদের নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয়-ভীতি প্রদর্শন, শারীরিক নির্যাতন ও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। আসামি মিল্টন মন্ডলের বিরুদ্ধে কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানায় ৩টি মামলা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:১৫



লিভ-ইনের পর বিয়ে নিয়ে হয়রানি, অভিনেতা গ্রেফতার
লিভ-ইনের পর বিয়ে নিয়ে হয়রানি, অভিনেতা গ্রেফতার
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৪৪

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:০৬


শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সংশোধন, প্রজ্ঞাপন জারি
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সংশোধন, প্রজ্ঞাপন জারি
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩:৫৭

রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:০৯

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৫:৪৭