• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে ভাদ্র ১৪৩৩ ভোর ০৪:১৬:১৬ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস পালিত

১ নভেম্বর ২০২৩ রাত ০৮:৩২:০৩

ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: ‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস ২০২৩ পালন করা হয়েছে। এ উপলক্ষে ১ নভেম্বর বুধবার সকালে র‌্যালি, আলোচনা সভা ও যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মো. আব্দুর রেজার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হানিফ উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত কৃষি উদ্যোক্তা কাজী আবু সায়াদ চৌধুরী প্রমুখ।

আলোচনা পূর্বে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে কৃষি উদ্যোক্তা কাজী আবু সায়াদ চৌধুরীর মালিকানাধীন এ.এস চৌধুরী ট্রেডার্সের সৌজন্যে উপস্থিত সবার মাঝে বিভিন্ন জাতের শাক ও সবজির বীজ বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭