• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:২০:২৩ (18-Sep-2026)
  • - ৩৩° সে:

টি-টোয়েন্টিতে বাটলারের ইতিহাস

১৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৩:৪১

টি-টোয়েন্টিতে বাটলারের ইতিহাস
ছবি : ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টিতে ১ রানের জন্য ১৫ হাজার রান করা বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে রেকর্ডটা নিজের করে নেওয়া হয়নি ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার কাইরন পোলার্ডের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে তার দল ত্রিনবাগো নাইট রাইডার্স দ্রুত বিদায় নেওয়ায় থেমে যান ১৪৯৯৯ রানে।

পোলার্ড থেমে যাওয়ায় রেকর্ডের সুযোগটা আসে জস বাটলারের সামনে। সদ্ব্যবহার করতে ভুল করেননি ইংল্যান্ডের এই ওপেনার। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ১৫ হাজার রানের মালিক হয়েছেন তিনি।

রেকর্ডটি গড়তে ৩০ রান প্রয়োজন ছিল বাটলারের। কাঁটায় কাঁটায় সেই রানই করেন উইকেটরক্ষক-ব্যাটার। ইতিহাস গড়তে ম্যাচ খেলেছেন ৫২৮টি।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ জয়ের পথে ৩০ রানের ইনিংসটি সাজান ১৮৭.৫০ স্ট্রাইকরেটে। দ্বিতীয় টি-টোয়েন্টির ইনিংসটিতে ১ ছক্কার বিপরীতে ৪ চার মারেন।

নামের পাশের রান সংখ্যা যে এখানে থেমে থাকবেন সেটা আর না বললেও চলে। কেননা এখনো কয়েক বছর শুধু জাতীয় দলেই খেলে যেতে পারবেন ৩৬ বছর বয়সী জস বাটলার। ফ্র্যাঞ্চাইজি লিগ তো আছেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




টি-টোয়েন্টিতে বাটলারের ইতিহাস
টি-টোয়েন্টিতে বাটলারের ইতিহাস
১৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৩:৪১



ত্রিশালে ইউনাইটেড বাসের ধাক্কায় নিহত ২, আহত ১০
ত্রিশালে ইউনাইটেড বাসের ধাক্কায় নিহত ২, আহত ১০
১৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:১০:৪১

আজ স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
আজ স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
১৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৯:৫১