• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২০:২০ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি ক্রিকেটারদের শ্রদ্ধা

২১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪১:৪৪

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি ক্রিকেটারদের শ্রদ্ধা

স্পোর্টস ডেস্ক: আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এইদিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পুলিশ নির্মমভাবে গুলিবর্ষণ করে। এতে কয়েকজন ছাত্র শহীদ হন। তাদের মধ্যে সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বার অন্যতম। তাই দিনটিকে শহীদ দিবস বলা হয়ে থাকে। প্রতিবছরের মতো এবারও এসব বীর সন্তানকে শ্রদ্ধাভরে স্মরণ করছে গোটা জাতি।

সবাই নিজ নিজ অবস্থান থেকে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। এক্ষেত্রে পিছিয়ে নেই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। শহীদদের শ্রদ্ধা জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ভিন্ন বার্তা দিয়েছেন তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি প্রতীকী ছবি পোস্ট করেছেন সাকিব। সেখানে লেখা, '২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।'

আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

অন্যদিকে, তামিম একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, 'ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।'

মাশরাফি শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন, 'সকল ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।'

পেসার তাসকিন আহমেদ লিখেছেন, '২১ মানে প্রতিবাদ। ২১ মানে আত্মমর্যাদার ঘোষণা। ২১ মানে পৃথিবীর বুকে প্রথম ভাষার জন্য আত্মদান। বাংলা আমার অহংকার, বাংলা আমার পরিচয়।'

আরও পড়ুন

এশিয়া কাপ আর্চারি স্টেজ-টু’তে পদকজয়ী তিন জনকে বিমান বন্দরে শুভেচ্ছা

সৌম্য সরকার লিখেছেন, 'রক্তে লেখা যে ইতিহাস, তা কখনো মুছে যায় না। একুশ আমাদের আত্মমর্যাদা, আমাদের অস্তিত্ব। মাতৃভাষার অধিকার আদায়ের সেই ত্যাগ আজও আমাদের শক্তি দেয়, সাহস দেয়।'

শরীফুল ইসলাম লিখেছেন, 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ভাষাশহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।'

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২৩