• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৮:৫৫ (17-Jan-2026)
  • - ৩৩° সে:

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা, নেই শান্ত–জাকের

৪ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৪০:৪৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা, নেই শান্ত–জাকের

স্পোর্টস ডেস্ক: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী অনিকের। উইকেটকিপার হিসেবে লিটন কুমার দাসের সঙ্গে রাখা হয়েছে নুরুল হাসান সোহানকে।

Ad

৪ জানুয়ারি রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই স্কোয়াড প্রকাশ করে বিসিবি। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। সহ-অধিনায়ক করা হয়েছে সাইফ হাসানকে।

Ad
Ad

টপ অর্ডারে লিটন ও সাইফের সঙ্গে আছেন তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারে দলের ভরসা হিসেবে থাকছেন তাওহীদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারি।

পেস আক্রমণে রাখা হয়েছে পরিচিত চার মুখ মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। স্পিন বিভাগে লেগ স্পিনার রিশাদ হোসেনের সঙ্গে আছেন শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী দিনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নুরের আসনে বিএনপির দুই উপজেলা কমিটি বিলুপ্ত
নুরের আসনে বিএনপির দুই উপজেলা কমিটি বিলুপ্ত
১৭ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:০৩:২৮




বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতার পদত্যাগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতার পদত্যাগ
১৭ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:৩৬




দক্ষিণ আফ্রিকায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
দক্ষিণ আফ্রিকায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
১৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৪০:০০



Follow Us