• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৬:৫২:৩২ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা

৪ আগস্ট ২০২৫ রাত ০৮:৩১:০৬

এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপকে সামনে রেখে ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি৷ যেখানে অধিনায়ক হিসেবে রয়েছেন লিটন দাস। এ ছাড়া সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্তরাও জায়গা পেয়েছেন এই স্কোয়াডে।

৪ আগস্ট সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ দল ঘোষণা করেছে।

বাংলাদেশ গ্রুপপর্বের তিনটি ম্যাচই খেলবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ৯ সেপ্টেম্বর পর্দা উঠবে আসন্ন এশিয়া কাপের। ফাইনাল ম্যাচ হবে ২৮ সেপ্টেম্বর।

আরও পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তান দলে নতুন তিন মুখ

৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে আসরে অংশ নেবে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ‘বি’ গ্রুপের ৬টি ম্যাচই হবে আবুধাবিতে।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকির আলি অনিক, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন, সাইফ হাসান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯







গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
২৬ অক্টোবর ২০২৬ রাত ০৮:০১:১৭