• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:১০:৩১ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

ময়ূর-৭ লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে

৩০ জুন ২০২৩ দুপুর ০১:৫৬:২৫

ময়ূর-৭ লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে

কেরানিগঞ্জে (ঢাকা) প্রতিনিধি:  রাজধানীর সদরঘাটে ঢাকা-চাঁদপুর রুটে চলাচল করা ময়ূর-৭ লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

৩০ জুন শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে লঞ্চটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম।

এর আগে সকাল ১১টা ৫ মিনিটের দিকে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের একে একে ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে একযোগে দীর্ঘ এক ঘণ্টা চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে নভেম্বর পর্যন্ত সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: চসিক প্রশাসক

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, সদরঘাটে ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচল করা ময়ূর-৭ নামক লঞ্চে আগুন লাগার খবর পেয়ে এক এক করে আমাদের ১৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। লঞ্চটি লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়ানো ছিল। পরে দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২১:১৪

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
৩ নভেম্বর ২০২৬ সকাল ০৮:০২:২৪

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
৩ নভেম্বর ২০২৬ সকাল ০৭:৫০:৫৮


২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
২ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৫:৩১