• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৪:৩০ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

নাশকতা করতে চাইলে সর্বোচ্চ কঠোর আইনানুগ ব্যবস্থা: বিএমপি কমিশনার

৬ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:৪০:৫২

নাশকতা করতে চাইলে সর্বোচ্চ কঠোর আইনানুগ ব্যবস্থা: বিএমপি কমিশনার

বরিশাল ব্যুরো: নাশকতা করার পরিকল্পনাকারীদের সতর্ক করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির বলেছেন, নাশকতাসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রস্তুত। কেউ যদি নাশকতা করতে চায়, তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। সেই সক্ষমতা বরিশাল মেট্রোপলিটন পুলিশের আছে।

৬ জানুয়ারি শনিবার বিকেলে ডমিনেশন পেট্রোল পরিচালনা শেষে বরিশাল নগরের আমতলা মোড়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিএমপি কমিশনার বলেন, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে আমরা বরিশাল শহরের প্রধান প্রধান সড়কে ডমিনেশন পেট্রোল পরিচালনা করলাম। এর মাধ্যমে আমরা ভোটারদের মেসেজ দিচ্ছি যে, পুরো পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে এবং ভোট দেওয়ার মতো পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি।

আরও পড়ুন

ময়মনসিংহে জনতার মুখোমুখি সিটি প্রশাসক রোকন

তিনি বলেন, আগামী দিন যে ভোট অনুষ্ঠিত হবে, সেখানে দল-মত নির্বিশেষ প্রত্যেকটি ভোটার ভোট দিতে পারবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। এরই মধ্যে আমাদের ১৯৯টির অধিকাংশ সেন্টারেই ভোটের সরঞ্জাম পৌঁছে গেছে এবং সবকিছু আমাদের কন্ট্রোলে আছে, এমন রিপোর্টও সেখান থেকে এসেছে। আশা করি, আগামী দিন একটি সুষ্ঠু সুন্দর এবং ভালো একটি নির্বাচন করতে পারবো।

জিহাদুল কবির বলেন, সারাদেশে ছোট-খাট কিছু ঘটনা ঘটলেও আমাদের বরিশাল মহানগরীতে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ঘটনা আমরা ঘটতে দেইনি। আমাদের যে প্রস্তুতি আছে আর যেভাবে কাজ করছি তাতে এটা (নাশকতা) আর সম্ভবও না। কারণ আমরা প্রতিটি ভোট সেন্টারকে আগেই নিরাপত্তার চাদরে আবদ্ধ করে রেখেছি। স্থানীয় নাইট গার্ড ও দফাদার-চৌকিদারদের সমন্বয়ে আমরা পাহারা দিয়েছিলাম। সেটার আমরা রেজাল্ট পেয়েছি। সুতরাং আমাদের মনে হয় ভোট সেন্টারগুলো এখন সুরক্ষিত আছে। আর আজ রাতে আমাদের ফোর্স থাকবে, তাই ভোট সেন্টার নিয়ে টেনশন নেই। তবে এখনও যেহেতু নাশকতা করার পরিকল্পনা আছে, তাই আমি তাদের বলতে চাই নাশকতাসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রস্তুত।

তিনি আরও বলেন, আমাদের বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সাদা এবং পোশাকে ১ হাজার ৪৫০ জন ফোর্স মোতায়েন করা হয়েছে। এর বাইরে আনসার, বিজিবি, র‌্যাব, সেনাবাহিনী আছে। সবার সঙ্গে সুন্দর সমন্বয় হয়েছে, যার প্রতিফলন এরই মধ্যে সবাই দেখেছে।

আরও পড়ুন

মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

বরিশাল মেট্রোপলিটন পুলিশের আওতায় গোটা বরিশাল-৫ (সদর) আসনের ১৭৬টি কেন্দ্রসহ বরিশাল-৩ আসনের বাবুগঞ্জের ২৩টি কেন্দ্র রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০