• ঢাকা
  • |
  • বুধবার ২২শে আশ্বিন ১৪৩৩ রাত ০৮:০৯:৪৯ (07-Oct-2026)
  • - ৩৩° সে:

লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলন, ৮০ হাজার ঘনফুট বালু জব্দ

২৬ জুলাই ২০২৩ বিকাল ০৫:২৭:৩৫

লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলন, ৮০ হাজার ঘনফুট বালু জব্দ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে অবৈধভাবে উত্তোলন করা ৮০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

২৫ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পুটিবিলা ও চুনতি এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

মোহাম্মদ শাহজাহান জানান, অভিযোগ পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় চুনতি ও পুটিবিলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চুনতি ইউনিয়নের লম্বাশিয়া এলাকা থেকে ৬০ হাজার ঘনফুট ও পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান নয়াপাড়া থেকে ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ও মেশিন নিস্ক্রিয় করে দেওয়া হয়। জব্দ করা বালু নিলামে বিক্রি করা হবে এবং জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:০৪



সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি
সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি
৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:২৩:৪৭


এনআইডি সংশোধন: ভিসার কপি দিতে হবে প্রবাসীদের
এনআইডি সংশোধন: ভিসার কপি দিতে হবে প্রবাসীদের
৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:৩৩

দেশের সব উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা
দেশের সব উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা
৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৯:২৪