নিজস্ব প্রতিবেদক: জাতীয় বীমা খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (ইউআইসিএল) পেয়েছে আইডিআরএ ইনস্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আয়োজিত অনুষ্ঠানে ইউনাইটেড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান খন্দকার মইনুল আহসান-এর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।


১ ফেব্রুয়ারি রোববার রাজধানীর একটি হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত পুরস্কার প্রদান করা হয়।
চলতি বছর বীমা খাতে নৈতিকতা, স্বচ্ছতা ও সুশাসনকে উৎসাহিত করতে প্রথমবারের মতো এই পুরস্কার প্রবর্তন করে আইডিআরএ। গ্রাহকের আস্থা জোরদার করাই এ উদ্যোগের লক্ষ্য। এই মূল্যায়নের ভিত্তিতে নন-লাইফ ইন্স্যুরেন্স শ্রেণিতে শীর্ষ পাঁচ প্রতিষ্ঠানের একটি হিসেবে স্বীকৃতি পায় ইউনাইটেড ইন্স্যুরেন্স।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রথম সহসভাপতি আদিবা আহমেদ, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী এবং আইডিআরএর সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক, যিনি স্বাগত বক্তব্য দেন। ইউনাইটেড ইন্স্যুরেন্সের পরিচালক খন্দকার জাহিন আহসানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‘আইডিআরএ ইন্সুরেন্স এক্সিলেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন নিয়ে ইউনাইটেড ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান খন্দকার মইনুল আহসান বলেন, ‘দেশের বীমা খাতে অবদান রাখতে কাজ করছে ইউনাইটেড ইন্সুরেন্স। সরকারের এ স্বীকৃতি আমাদের অনুপ্রাণিত করবে।’
ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত শীর্ষস্থানীয় নন-লাইফ বা সাধারণ বীমা প্রতিষ্ঠান। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড একটি তালিকাভুক্ত নন-লাইফ বীমা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে বীমা সেবা প্রদান করে আসছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available