• ঢাকা
  • |
  • বুধবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০১:৩৭:৫৬ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি আদানি গ্রুপের

৫ নভেম্বর ২০২৫ সকাল ১০:৪৯:৫৯

বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি আদানি গ্রুপের

অনলাইন ডেস্ক: বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের পাওনা নিয়ে চলমান বিরোধ মেটাতে আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হতে পারে ভারতের আদানি পাওয়ার। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এক বিবৃতিতে আদানি গ্রুপের এক মুখপাত্র জানান, কিছু ব্যয়ের হিসাব ও বিলের পদ্ধতি নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে। তবে বিরোধ নিষ্পত্তিতে আগ্রহী উভয় পক্ষ। দ্রুত, মসৃণ ও উভয় পক্ষের জন্য লাভজনক সমাধান নিয়ে আশাবাদও জানান।

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফওজুল কবির খান রয়টার্সকে জানান, এখনও চলছে আলোচনা। এরপর প্রয়োজন হলে আন্তর্জাতিক সালিশে যাবেন।

আরও পড়ুন

রাষ্ট্রপতির হার্টে ব্লক, রিং স্থাপন সম্পন্ন

ভারতীয় ধনকুবের গৌতম আদানির নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটি ২০১৭ সালে স্বাক্ষরিত চুক্তির আওতায় বিদ্যুৎ সরবরাহ করছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড- বিপিডিবি'র কাছে। যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় এক-দশমাংশ মেটায়। তবে বকেয়া অর্থ পরিশোধ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৫:২৫


হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৮:০৫:৪০


হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:৪০