• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৫৫:২২ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

ত্রিপুরা সীমান্তে বিজিবি সদস্যকে আটকের দাবি বিএসএফের

২২ আগস্ট ২০২৫ সকাল ১০:৪১:২৩

ত্রিপুরা সীমান্তে বিজিবি সদস্যকে আটকের দাবি বিএসএফের

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে আটকের দাবি করেছে ভারত। সীমান্ত পেরিয়ে দেশটিতে প্রবেশের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সশস্ত্র ওই বিজিবি সদস্যকে আটক করে।

আটক বিজিবি সদস্যের নাম মোহাম্মদ মিরাজ ইসলাম। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের সেপাহিজলা জেলার সীমান্তে এই ঘটনা ঘটে।

২১ আগস্ট বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আরও পড়ুন

হরমুজ প্রণালীতে জাহাজে আগুন

সংবাদমাধ্যমটি বলছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বৃহস্পতিবার এক সশস্ত্র বাংলাদেশি সীমান্তরক্ষীকে আটক করেছে। অভিযোগ, তিনি ত্রিপুরার সেপাহিজলা জেলার কামঠানা গ্রাম হয়ে সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিলেন।

বিএসএফ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে মধুপুর থানার আওতাধীন কামঠানা এলাকায় এ ঘটনা ঘটে। আটক হওয়া বিজিবি সদস্য মোহাম্মদ মিরাজ ইসলাম। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাদলা এলাকায় দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৬০তম ব্যাটালিয়নের সদস্য।

জানা যায়, মিরাজ অপর এক বিজিবি সদস্যকে সঙ্গে নিয়ে সীমান্তের ১৩৬-১৩৭ নম্বর গেট দিয়ে প্রায় ১০০ মিটার ভারতের ভেতরে প্রবেশ করেন এবং একটি চা-বাগানে ঢুকে পড়েন। বিএসএফ সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা মিরাজকে আটক করতে সক্ষম হলেও অপর সদস্য সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যেতে সক্ষম হন।

আরও পড়ুন

‘অর্ণবের’ তাণ্ডব, ভারতে নিহত ৬

বর্তমানে আটক বিজিবি সদস্যকে কামঠানা বিএসএফ ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিএসএফের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘তিনি অস্ত্রসজ্জিত ছিলেন। তার উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।’

এদিকে বিএসএফ ও বিজিবির কমান্ডেন্টদের মধ্যে যোগাযোগ হয়েছে। আজ ২২ আগস্ট শুক্রবার পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার সম্ভাবনা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
৩০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৯:৫৩

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:০৩







পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
২৯ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৯:২৪