• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৭:৩৮ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন আছে ফিলিপাইনের

৮ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৪২:৪৬

অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন আছে ফিলিপাইনের

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ফিলিপাইন সরকার। 

৭ এপ্রিল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কেইনগ্লেট এ সমর্থনের কথা জানান।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, রাষ্ট্রদূত নিনা পি. কেইনগ্লেট ফিলিপাইনের প্রেসিডেন্ট বংবং মার্কোস ও দেশটির জনগণের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান।

আরও পড়ুন

রাষ্ট্রপতির হার্টে ব্লক, রিং স্থাপন সম্পন্ন

তিনি বলেন, সাক্ষাৎকালে তারা ফিলিপাইন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেছেন। বিশেষ করে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যে সহযোগিতা সম্প্রসারণ ও বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

তারা কৃষি ও শিক্ষার মতো সম্ভাব্য ক্ষেত্রগুলোতে সহযোগিতা বৃদ্ধির কথা তুলে ধরেন। উভয় পক্ষই ফিলিপাইন-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। সূত্র: বাসস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৫৭



গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:০৯

রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:১৬


সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৫৪


বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৯:৪৮