• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:৩০:৪০ (17-Feb-2026)
  • - ৩৩° সে:

সালাহউদ্দিন আহমেদ

সংবিধানের প্রস্তাবনায় ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করা হবে

১৫ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৯:৩৮

সংবিধানের প্রস্তাবনায় ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করা হবে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল। সেটা পরবর্তীতে তুলে দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় যেতে পারলে সেটি সংবিধানে পুনর্বহাল করা হবে।

Ad

১৫ নভেম্বর শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত পরিষদের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

সালাহউদ্দিন আহমদ বলেন, কওম হিসেবে, মুসলমান হিসেবে বিভক্তি এবং দুর্বলতার কারণে ফিলিস্তিনের গাজাবাসী, আরাকানের রোহিঙ্গাসহ সারা পৃথিবীতে মুসলমানদের হত্যাযজ্ঞের শিকার হতে হচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, ‘ইনশাআল্লাহ, যদি বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায়, সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামীন আমাদের দেন, এ দেশের জনগণ যদি আমাদের মহব্বত করে দায়িত্ব দেয়, যদি আপনারা সবাই সহযোগিতা করেন, মঞ্চে উপবিষ্ট যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, পীরে কামেল, হজরত, ওলামায়ে কেরাম, আমাদের দেশের বুজুর্গানে দ্বিন যারা আমাদের পরিচালিত করেন, সবাই যদি আপনারা সহযোগিতা করেন, একসঙ্গে থাকেন, তাহলে আপনাদের এখানে আজ যেসব দাবি-দাওয়া আছে, আমরা সব দাবি-দাওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাআল্লাহ জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে কানুনি ব্যবস্থা নেওয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন
কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন
১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:১৮:৪৬

বিরোধীদলীয় নেতা, উপনেতা ও হুইপ হলেন কারা
বিরোধীদলীয় নেতা, উপনেতা ও হুইপ হলেন কারা
১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০২:৪৬


শপথ নিলেন ২৫ মন্ত্রী
শপথ নিলেন ২৫ মন্ত্রী
১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৩:৪৮


প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান
প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান
১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২১:৩৩



গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট
গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩০:২০



Follow Us