• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ রাত ১১:৩৯:৫৮ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

ফ্যাসিবাদী আওয়ামী লীগের জায়গা বাংলাদেশে হবে না: খায়রুল কবির খোকন

২ নভেম্বর ২০২৪ সকাল ১১:৩১:৪৬

ফ্যাসিবাদী আওয়ামী লীগের জায়গা বাংলাদেশে হবে না: খায়রুল কবির খোকন

নরসিংদী প্রতিনিধি: বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন বলেছেন, ফ্যাসিবাদী হাসিনা ও তার আওয়ামী লীগের জায়গা এই বাংলাদেশে আর হবে না। বাংলাদেশের জনগণ তাদের আর দেখতে চায় না। তারা দেশের সম্পদ লুটপাট করেছে। গণহত্যা চালিয়ে এ দেশ থেকে পালিয়েছে। তাদের জায়গা এ দেশের মাটিতে আর কখনোই হবে না।

১ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে কাঠালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, যে সরকার জনগণের কল্যাণে কাজ করবে। আওয়ামী লীগ যে অপকর্ম করেছে সেগুলো আগামী দিনে বিএনপি করবে না। বিএনপি কথা দিয়ে কথা রাখে।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এখন জনগণরে প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন। কারণ, দেশের জনগণ দীর্ঘ ১৭ বছর যাবৎ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।

কাঠালিয়া  ইউনিয়ন বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ প্রধানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ইসহাক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক বি.জি রশিদ নওশের, সদর উপজেলা বিএনপির আহবায়ক আবু সালেহ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, নরসিংদী জেলা বিএনপির সদস্য জাহিদুল কবির ভূঁইয়া, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সরকারের মহাপরিকল্পনা, মনোরেল পথে বাংলাদেশ
সরকারের মহাপরিকল্পনা, মনোরেল পথে বাংলাদেশ
২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩৮:১২



পুলিশের ঊর্ধ্বতন ২ কর্মকর্তাকে বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন ২ কর্মকর্তাকে বরখাস্ত
২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১০:০৪


অর্থ আত্মসাৎ: তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
অর্থ আত্মসাৎ: তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
২৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৪