• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:২৪:১২ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

শেখ কামালের প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

৫ আগস্ট ২০২৩ সকাল ০৯:৩৭:৩০

শেখ কামালের প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।

৫ আগস্ট শনিবার সকাল ৮টায় ধানমন্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শাজাহান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম প্রমুখ।

আরও পড়ুন

এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ

পরে সেখান থেকে সকাল পৌনে ৯টায় নেতাদের নিয়ে বনানী কবরস্থানে শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান ওবায়দুল কাদের। এরপর যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।

১৯৪৯ সালের এই দিনে তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপথগামী একদল সেনাকর্মকর্তার বুলেটে মাত্র ২৬ বছর বয়সে শাহাদৎবরণ করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯