• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা বৈশাখ ১৪৩৩ রাত ০১:৪২:১৬ (16-Apr-2026)
  • - ৩৩° সে:

বিএনপি আন্দোলনে হেরে গেছে, নির্বাচনেও হারবে: ওবায়দুল কাদের

২২ জুলাই ২০২৩ দুপুর ০২:১৯:৩০

বিএনপি আন্দোলনে হেরে গেছে, নির্বাচনেও হারবে: ওবায়দুল কাদের

নোয়াখালী প্রতিনিধি: বিএনপি আন্দোলনে হেরে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, যে দল আন্দোলনে হারে, সেই দল নির্বাচনেও হারবে।

২২ জুলাই শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

আমেরকিার ভিসা নীতির সমালোচেনা ওবায়দুল কাদের বলেন, নিষেধাজ্ঞা দিবে দাও, ভিসা নীতি দিবে দাও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাল ভাত দিয়ে দেশের মানুষকে খাওয়াবে, আমাদের দেশকে বাঁচাবে।    

Ad

মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, মির্জা ফখরুল নোয়াখালী এসে হুমকি ধমকি দিয়ে গেছে। এই নোয়াখালী এক সময় বিএনপির ঘাঁটি ছিল। সেই নোয়াখালী এখন শেখ হাসিনার ঘাঁটি।

বিএনপি সাম্প্রদায়িক শক্তির বিশ্বস্ত ঠিকানা বলেও মন্তব্য করেন তিনি।      

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যে হাত আগুন নিয়ে আসবে, সে হাত পুড়িয়ে দিতে হবে। যে হাত হামলা করতে আসবে, সে হাত গুটিয়ে দিতে হবে। বিএনপির আস্ফালনের জবাব আমাদেরকে দিতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদকে ইঙ্গিত করে বলেন, আগে ভোট দিয়ে বানিয়েছেন। বিশাল বিশাল মন্ত্রী ছিল, পদে ছিল। কিন্ত আমার এলাকার দিকে তাকায়নি। আমার যা প্রতিশ্রুতি দিয়েছি, তা পূরণ করব।  

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম প্রমূখ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
১৫ এপ্রিল ২০২৬ রাত ১০:১৫:৪০


বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩১:২০






রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৮:০০:৩২


Follow Us