• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে কার্তিক ১৪৩৩ রাত ০৩:৪৩:৪১ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

বিএনপি-জামায়াত দেশকে ধ্বংস করতে চায়: ওবায়দুল কাদের

৬ জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:১২:২৪

বিএনপি-জামায়াত দেশকে ধ্বংস করতে চায়: ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের (ফাইল ফটো)

নোয়াখালী প্রতিনিধি: বিএনপি-জামায়াত দেশকে ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত অপশক্তি দেশকে ধ্বংস করতে চায়। এরা একাত্তরের পরাজিত, শক্তি পঁচাত্তরের ঘাতক দল; এদের বিশ্বাস করা যায় না। এরা মানুষকে পুড়িয়ে রাজনীতি করতে চায়।’

৬ জানুয়ারি শনিবার সকালে নিজ নির্বাচনী এলাকায় (নোয়াখালী-৫) ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেন ওবায়দুল কাদের।

আরও পড়ুন

আওয়ামী লীগ দেশকে ভারতের ক্রীতদাস বানাতে চেয়েছিল: রিজভী

তিনি বলেন, কানাডার ফেডারেল রায় অনুযায়ী বিএনপি আবারও প্রমাণ করলো তারা একটি সন্ত্রাসী সংগঠন। তাদের নির্বাচন বর্জনের আহ্বানের সঙ্গে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সম্পৃক্ততা আছে কি না তা তদন্ত করে দেখতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শুক্রবার তারা ঢাকার গোপীবাগে ট্রেনে অগ্নিসংযোগ করে দুই শিশুসহ চারজনকে হত্যা করেছে। কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছে। এ ঘৃণ্য, নৃশংস সন্ত্রাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, ৭ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও তাদের দোসররা নাশকতা, অগ্নিসংযোগসহ ব্যাপক সন্ত্রাসী তৎপরতা শুরু করেছে। তবে বিএনপি-জামায়াতের এসব গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানাচ্ছি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩
ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩
৮ নভেম্বর ২০২৬ রাত ০৯:৩১:৪৯



মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান
মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান
৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৫০