• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:১৩:০১ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

পাকিস্তানে রেলস্টেশনে বোমা বিস্ফোরণ, নিহত অন্তত ২৫

৯ নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৩১:৪১

পাকিস্তানে রেলস্টেশনে বোমা বিস্ফোরণ, নিহত অন্তত ২৫

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি রেলস্টেশনে বোমা বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় সময় ৯ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের কোয়েটায় একটি রেলস্টেশনে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে সুপারিনটেনডেন্ট অব পুলিশ অপারেশন মুহাম্মদ বালোচ বলেন, পেশোয়ারগামী একটি ট্রেন তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তখনই রেলস্টেশনের ভিতরে বিস্ফোরণটি ঘটে।

আরও পড়ুন

শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: জয়সওয়াল

তিনি বলেন, বিস্ফোরণটি একটি আত্মঘাতী বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। তবে কোনো গোষ্ঠী এখনো এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে।

নিহতের সংখ্যা সম্পর্কে ওই কর্মকর্তা আরও বলেন, বিস্ফোরণে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ এবং ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে বিস্ফোরণে মৃতের সংখ্যা বাড়তে পারে। সূত্র: বিবিসি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






হরমুজে মাইনের আঘাতে ২ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
হরমুজে মাইনের আঘাতে ২ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৩৪