• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৩৩:২৯ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুর চিনিকলের ৫০তম আখ মাড়াই শুরু

৬ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:২০:৫৭

ফরিদপুর চিনিকলের ৫০তম আখ মাড়াই শুরু

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে অবস্থিত একমাত্র সরকারি ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকলের ২০২৫-২০২৬ আখ মাড়াই (৫০তম) মৌসুম উদ্বোধন হয়েছে।

এ উপলক্ষ্যে চিনিকলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে ৫ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ও অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (উৎপাদন ও প্রকৌশল)ও যুগ্ম সচিব মোহাম্মদ সাঈদ- উর- রহমান এবং মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান।

আরও পড়ুন

পরীক্ষামূলক চাষ থেকে বাণিজ্যিক আবাদ: বকশীগঞ্জের পাহাড়ি ঢালে কাসাভার বিপ্লব

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদ এবং দোয়া পরিচালনা করেন মাওলানা ওবায়েদ বিন নাসের। চিনিকল অঞ্চলের ৭টি সাবজোনের সর্বোচ্চ আখ রোপণকারী ও সর্বোচ্চ একর প্রতি ফলন অর্জনকারী কৃষকদের পুরস্কার প্রদান করা হয়।

ফরিদপুর চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মুহাম্মাদ আনিস উজ্জামান জানান, মাঠে ৪ হাজার ৭শ’ ৫৪ একর দণ্ডায়মান আখের উপর নির্ভর করে ২০২৫-২০২৬ আখমাড়াই মৌসুমে ৯০ দিনে ৮৬ হাজার হতে ৯০ মে. টন আখ মাড়াইয়ের লক্ষ্য মাত্রা নিয়ে চলতি মৌসুম উদ্বোধন করা হচ্ছে। চিনি রিকভারীর হার ধরা হয়েছে শতকরা ৬ ভাগ। ৮৬ হাজার আখ হতে প্রাপ্ত চিনির পরিমাণ ধরা হয়েছে ৫ হাজার ১শ’ ৬০ মে. টন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯