• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই কার্তিক ১৪৩৩ রাত ০৩:৪৭:২৩ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

শার্শায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

২০ মে ২০২৫ দুপুর ০২:৪৪:০৩

শার্শায় পাট চাষীদের প্রশিক্ষণ  কর্মসূচি অনুষ্ঠিত

শার্শা (যশোর) প্রতিনিধি: "সোনালী আঁশের সোনার দেশ, সমৃদ্ধির বাংলাদেশ" এই প্রতিপাদ্যে যশোরে শার্শায়, উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

২০ মে মঙ্গলবার উপজেলা শিক্ষা অফিসে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।

আরও পড়ুন

পরীক্ষামূলক চাষ থেকে বাণিজ্যিক আবাদ: বকশীগঞ্জের পাহাড়ি ঢালে কাসাভার বিপ্লব

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কে. এম আব্দুল বাকি, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন অফিসার ইসমাইল হোসেন, প্রশিক্ষক এবং স্থানীয় চাষীরা।

প্রশিক্ষণে চাষীদের আধুনিক পদ্ধতিতে পাট ও পাট বীজ উৎপাদন, পরিচর্যা এবং ফলন বাড়ানোর কৌশল সম্পর্কে অবহিত করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২৩